০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাঙালি লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন; বাহারি পিঠার সমারোহে মুখরিত শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ।

কালিয়াকৈরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব পালিত

  • Reporter Name
  • Update Time : ১০:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৭১ বার পঠিত হয়েছে

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব পালিত হয়েছে ।

সোমবার (১৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের উদ্যোগে ওই পিঠা উৎসব পালিত হয়েছে।
আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জলিল উদ্দিন এর সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর -১ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, উপস্থিত ছিলেন, আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন সহ শিক্ষক -শিক্ষিকামন্ডলী সহ অবিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
কলেজ ক্যম্পাসটি উৎসবে স্টলে স্টলে শোভা পাচ্ছিল বাঙালির ঐতিহ্যের নানা রকম পিঠার বাহার। এর মধ্যে উল্লেখযোগ্য – ভাপা পিঠা, চিতই পিঠা, জামাই পিঠা, কুলি পিঠা, কাজু বরফি, জালি পিঠা, মেরা পিঠা, পাকন পিঠা,নূরের জাল পিঠা, দুধ সাগর, দুধকুলি, আনারকলি পিঠা, পাটিসাপটা, নকশি পিঠা, শ্যামা পিঠা, মাংস পিঠা ইত্যাদি।
এছাড়া শিক্ষার্থীদের আনন্দের জন্য নাগরদোলা ও সাম্পানের ব্যবস্থা রয়েছে ।পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা, সাজসজ্জা, নাচ, গান, কবিতা আবৃতি ও ঐতিহ্যবাহী বাঙালি আবহ অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে ক্যাম্পাস উৎসবমুখর ঁ গ্রাম বাংলার এ এক অন্যরকম ঐতিহ্য।
আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান বলেন, পিঠা উৎসব বাঙালি জাতির ও সংস্কৃতির শেকড়ের মাথে মিশে আছে। পিঠা উৎসব শুধু খাবারের জন্য নয়, এটি বাঙালি জাতির সংস্কৃতির ধারক বাহক। পিঠা উৎসব শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশের পাশাপাশি জীবনকেও প্রাণবন্ত করে গড়ে তুলে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

বাঙালি লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন; বাহারি পিঠার সমারোহে মুখরিত শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ।

কালিয়াকৈরে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব পালিত

Update Time : ১০:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬