১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও জরিমানা আদায়

  • Reporter Name
  • Update Time : ০৬:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
  • ৩০৩৯ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা, ১৯ আগস্ট ২০২৫ (মঙ্গলবার): তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি দেশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত ও উচ্ছেদে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১৮ আগস্ট) তিতাস গ্যাসের আঞ্চলিক ও মেট্রো বিভাগের বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালিত হয়।

জনাব সিমন সরকার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে চন্দ্রা ও জোবিঅ-চন্দ্রা এলাকায় সফিপুর, পশ্চিমপারা, কালিয়াকৈর ও গাজীপুরের তিনটি স্পটে অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ২০টি বহুতল ভবন এবং ৫টি টিন সেড বাড়িতে ২৬০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অনুমোদনের বাইরে অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের জন্য ৬ জন গ্রাহকের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের ২৫০ ফুট লাইন পাইপ, ৪০ ফুট থ্রেড প্লাস্টিক পাইপ এবং ৫টি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়। এক গ্রাহকের কাছ থেকে ৫০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জনাব মনিজা খাতুনের নেতৃত্বে মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৪ এর আওতাধীন বাউনিয়া ও তুরাগ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। M/S Tex World Food Dyeing ও এস এম ওয়াশিং প্ল্যান্টে অবৈধভাবে বানিজ্যিক উদ্দেশ্যে গ্যাস ব্যবহার চিহ্নিত হয়। এর ফলে ৫৪টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২০০ ফুট লাইন পাইপ এবং ৬টি সম্পূর্ণ অবৈধ রেগুলেটর জব্দ করা হয়। দুইজন বানিজ্যিক ও দুইজন আবাসিক ব্যবহারকারীর কাছ থেকে মোট ৩,২০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

জনাব হাসিবুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জের মুড়াপাড়া, মাসুমাবাদ, হাটাবো ও অন্যান্য এলাকায় অভিযান পরিচালিত হয়। আল মদিনা হোটেল এন্ড সুইটস, সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং কিছু নামবিহীন রেস্তোরাঁয় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২.০ কিমি এলাকায় প্রায় ১৯০টি বাড়িতে ২১০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই অভিযানে ৬২ ফুট পাইপ, ৫০ ফুট হোস পাইপ ও ১টি সম্পূর্ণ অবৈধ রেগুলেটর জব্দ করা হয়েছে। দুইজন বানিজ্যিক ব্যবহারকারীর কাছ থেকে ২,২০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ-নারায়ণগঞ্জ কর্তৃক মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও ফতুল্লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিটার ফ্লো মাপের ত্রুটি, অতিরিক্ত পয়েন্ট ও অবৈধ ব্যবহার চিহ্নিত হয়ে গ্রাহককে পরামর্শ প্রদান করা হয়।

উল্লেখযোগ্য, সেপ্টেম্বর ২০২৪ থেকে ১৮ আগস্ট ২০২৫ পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৬৫,৯৫১টি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করা হয়। এর মধ্যে ২৯৬টি শিল্প, ৩৫৯টি বাণিজ্যিক এবং ৬৫,২৯৬টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি ১,২৫,১৩৮টি বার্নার বিচ্ছিন্ন করা হয় এবং ২৫০.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মোঃ আল আমিন জানান, “অবৈধ সংযোগ ও অতিরিক্ত ব্যবহারের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে এবং গ্রাহককে সঠিক ও নিরাপদ গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।”

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও জরিমানা আদায়

Update Time : ০৬:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫