০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গিয়াস উদ্দিন কাদেরকে রাউজান প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ১২:০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৭৫ বার পঠিত হয়েছে

আতিক উল্লাহ চৌধুরী,
রাউজান প্রতিনিধিঃ

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, রাউজানের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সফল ও টেকসই করতে সাংবাদিকদের ইতিবাচক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি যেকোনো অনিয়ম-অসঙ্গতি নিরপেক্ষভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা জনপ্রতিনিধিদের কাজকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলে।

গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে গহিরাস্থ তাঁর নিজ বাসভবনে রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, নবনির্বাচিত সভাপতি কাজী সরোয়ার খান মঞ্জু, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে. এম. বাহাউদ্দীন, দপ্তর সম্পাদক এ. কে. বাবর, শিক্ষা বিষয়ক সদস্য মিলন বৈদ্য শুভ এবং সদস্য আতিক উল্লাহ্ প্রমুখ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

গিয়াস উদ্দিন কাদেরকে রাউজান প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা

Update Time : ১২:০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬