০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএনসির মাদকবিরোধী অভিযানে তিন জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৯:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৬৮ বার পঠিত হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি দল গোমস্তাপুর উপজেলায় গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বোগলা কাঁঠাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, গোমস্তাপুর থানাধীন বোগলা কাঁঠাল গ্রামের সাদেকুল ইসলাম ফিটুর স্ত্রী মোছাঃ সুলেখা বেগম (৪১), সুলেখা বেগমের স্বামী সাদেকুল ইসলাম ফিটু (৩৫) এবং একই এলাকার শ্রী সুলতান বাস্ফোরের ছেলে সোহেল বাস্ফোর (৩৬)।

অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ প্রসিকিউশন দাখিল করলে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত প্রথম আসামী সুলেখা বেগমকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড, দ্বিতীয় ও তৃতীয় আসামীকে ১ (এক) মাস ২৫ (পঁচিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, মাদক নির্মূলে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ডিএনসির মাদকবিরোধী অভিযানে তিন জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

Update Time : ০৯:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬