০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মহানগর ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে মানববন্ধন-সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৯:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
  • ৩০৭১ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বজনীন বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার একই পদ্ধতি শিক্ষাব্যবস্থা চালু, দেশের সব স্কুলে সকল পাঠ্যপুস্তক পৌঁছে দেয়া, শিক্ষা উপকরণের দাম কমানোসহ সারাদেশে চলমান মব সন্ত্রাস বন্ধ করার দাবিতে ছাত্রফ্রন্ট রংপুর নগর শাখার উদ্যোগে বুধবার সকাল সাড়ে এগারোটায় প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য যুগেশ ত্রিপুরা। সমাবেশে বক্তব্য দেন রংপুর-৩ সদর আসনে বাসদে মনোনীত প্রার্থী ও জেলা বাসদের আহবায়ক জননেতা কমরেড আব্দুল কুদ্দুস, বেরোবি শাখার সভাপতি ছাত্রনেতা রিনা মুরমু, পলিটেকনিক কলেজের শিক্ষার্থী অর্ক প্রমূখ।

সমাবেশ থেকে বাসদের আহবায়ক আব্দুল কুদ্দুস বলেন, ৬২’র শিক্ষা আন্দোলন,মহান মুক্তিযুদ্ধ ও ২৪শের গণঅভুত্থানের অন্যতম আকাঙ্খা হলো বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা। অথচ শিক্ষা বর্তমানে মুনাফা কেন্দ্রিক হওয়ায় পর্যদুস্ত, ধ্বসে পড়েছে শিক্ষার মান, শিক্ষাঙ্গনে নেই গণতান্ত্রিক পরিবেশ। স্বাধীনতার ৫৫ বছর পরেও শাসকগোষ্ঠী শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছে।

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানারকম মব সন্ত্রাস চলছে। পরিকল্পিতভাবে একটি মবগোষ্ঠী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ষড়যন্ত্র সহ দেশের কলেজ- বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন ইন্সটিটিউট ও একাডেমিক ভবন, হলের নাম পরিবর্তনের মহোৎসব চালাচ্ছে। সমাবেশ থেকে বক্তারা এহেন অপতৎপরতার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। ছাত্র নেতৃবৃন্দ এসব কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানান।

সভাপতি যুগেশ ত্রিপুরা বলেন, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে নানা নামে বেনামে ফি বৃদ্ধি করা হচ্ছে। শিক্ষকদের নানাভাবে হেনস্তা অব্যাহত আছে এবং ট্যাগিং এর রাজনীতি চলছে, এসব বন্ধ করতে হবে। নেতৃবৃন্দ অতিদ্রুত সারাদেশের মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহবান জানান। একইসাথে শিক্ষা,সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষায় ছাত্র রাজনীতির আদর্শবাদী ধারাকে শক্তিশালী করতে ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রংপুর মহানগর ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে মানববন্ধন-সমাবেশ

Update Time : ০৯:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬