১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

  • Reporter Name
  • Update Time : ১১:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
  • ৩০৬৩ বার পঠিত হয়েছে

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চারটি সংসদীয় আসনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে চারটি আসনে প্রার্থী সংখ্যা এখন ১৭ জন। এর বাইরে কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র হাইকোর্টে বহাল করেছে বলে প্রার্থী দাবি করলেও মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত এ সংক্রান্ত কোনো আদেশ কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তার কাছে পৌঁছেনি বলে নিশ্চিত হওয়া গেছে।

কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তা বা জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন— কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. আব্দুল কাদের, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের খেলাফত মজলিশের প্রার্থী ওবায়দুল কাদের নদভী এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত। ফলে চারটি আসনে এখন প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

প্রাপ্ত তথ্য মতে, কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ জন। এর মধ্যে ৩ জনের বৈধ হয়, অপর ২ জনের বাতিল হয়েছিল। কিন্তু আপীলকালে একজনের বৈধ ঘোষণা করা হয়। এই বৈধ ৪ জনের মধ্যে একজন প্রত্যাহার করেছেন।

এখন ওই আসনের ৩ প্রার্থী হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৭ জন। এর মধ্যে ৫ জনের বৈধ হয়, অপর ২ জনের বাতিল হয়েছিল। কিন্তু আপীলকালে একজনের বৈধ ঘোষণা করা হয়। এই বৈধ ৫ জনের মধ্যে একজন প্রত্যাহার করেছেন।

এখন ওই আসনের ৫ প্রার্থী হলেন— বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এস এম রোকনুজ্জামান খান, জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম।

কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু-ঈদগাঁও) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ জন। এর মধ্যে ৫ জনের বৈধ হয়, অপর ১ জনের বাতিল হয়েছিল। প্রত্যাহারের শেষ দিন কেউ আসনটি থেকে প্রত্যাহার করেননি।

এই ৫ প্রার্থী হলেন— বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল, জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া, আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৬ জন। এর মধ্যে ৫ জনের বৈধ হয়, অপর ২ জনের বাতিল হয়েছিল। এর মধ্যে একজন প্রত্যাহার করেছেন।

এখন আসনটির ৪ প্রার্থী হলেন— বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ।

এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র দাখিল করা কক্সবাজার-৩ এর স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। মঙ্গলবার ওই প্রার্থী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে জানায় হাইকোর্ট তাকে প্রার্থী হিসেবে বৈধ করেছে। কিন্তু এ সংক্রান্ত কোনো আদেশ কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তার কাছে পৌঁছেনি বলে জানিয়েছেন কার্যালয়ের সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল মতে, প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কক্সবাজারে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

Update Time : ১১:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬