০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকতা হতে হবে দেশ ও জাতির স্বার্থে-ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ

  • Reporter Name
  • Update Time : ০১:৫৬:৪৮ পূর্বাহ্ন, রোববার, ১৮ জানুয়ারি ২০২৬
  • ৩০৮৩ বার পঠিত হয়েছে

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের ঈদগাঁও বাজারের যানজট নিরসন, পুরো বাজারে ড্রেনের উপর ভাসমান ব্যবসা বন্ধকরণ, বাস স্টেশন ভিত্তিক বাস টার্মিনাল তৈরি, বিভিন্ন দোকানের সামনে ফুটপাতে মালামাল বিক্রি বন্ধকরণ, বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থা চালুকরণ, বাজারে পুলিশি নজরদারি বৃদ্ধিকরণ, এলাকার সামগ্রিক পরিবেশ সুরক্ষা সহ নানা দাবি তুলেছেন ঈদগাঁওতে কর্মরত সাংবাদিক বৃন্দ।

১৭ জানুয়ারি শনিবার বিকেলে ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের আনন্দ সম্মিলন ও চা আড্ডায় এসব দাবি উত্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম।

প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিভিন্ন প্রস্তাব, মতামত ও পরামর্শ উপস্থাপন করেন প্রেস ক্লাব সহ-সভাপতি হাফেজ তৈয়ব জালাল, সহ-সাধারণ সম্পাদক এম, আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক বশিরুজ্জামান, সহ- সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু ও সাধারণ সদস্য গিয়াস উদ্দিন।

এতে বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ, তা বাস্তবায়নে করণীয় নির্ধারণ, অনলাইন প্রেস ক্লাবের অফিস স্থাপন এবং নতুন সদস্য ভর্তির বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন সদস্য যাচাই-বাছাই সাপেক্ষে প্রতিবেদন ও সুপারিশ প্রদানের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন ১/ হাফেজ তৈয়ব জালাল ২/ এম, আবু হেনা সাগর ও ৩/ নাছির উদ্দিন পিন্টু।

এছাড়া অফিসের সম্ভাব্য স্থান নির্বাচন ও নির্ধারণ কল্পে ৩ সদস্য বিশিষ্ট অপর একটি কমিটি গঠন করা হয়। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ১/ হাফেজ তৈয়ব জালাল ২/ শেফাইল উদ্দিন ও ৩/বশিরুজ্জামান।

অনুষ্ঠানে সংগঠনটির উদ্যোগে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উদযাপন, সাংবাদিক প্রশিক্ষণের আয়োজন, বার্ষিক আনন্দ ভ্রমণ, ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ব্যবস্থাকরণ, পরিবেশ সুরক্ষায় কার্যকরি পদক্ষেপ গ্রহণ, বৃক্ষরোপণ অভিযান, দুর্যোগে মানবিক কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণসহ জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বক্তারা বলেন, সাংবাদিকতা হতে হবে দেশ ও জাতির স্বার্থে। উন্নয়ন সাংবাদিকতায় মনোযোগ দিতে হবে। পূর্ণ পেশাদারিত্ব, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক এবং পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

সাংবাদিকতা হতে হবে দেশ ও জাতির স্বার্থে-ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ

Update Time : ০১:৫৬:৪৮ পূর্বাহ্ন, রোববার, ১৮ জানুয়ারি ২০২৬