০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবি শিক্ষার্থীকে নিরাপদে রুমে পৌঁছে দিলো পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৫:১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
  • ৩০৪৪ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

ঢাকা থেকে কুড়িগ্রামগামী “নূর স্পেশাল” নামের একটি যাত্রীবাহী বাসে রংপুর আসার পথে শয়ন সাহা নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর এক শিক্ষার্থীর সাথে তার পিছনের আসনে বসা যাত্রী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানাধীন পানিমাছকুটি গ্রামের মতিয়ার রহমানের ছেলে আরিফ চৌধুরী (২৫) এর আসন সামঞ্জস্য নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আরিফ বেরোবি শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন ধরনের হুমকি এবং ফোনে অপর ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করে।

পরিস্থিতি অনুধাবন করে শিক্ষার্থী শয়ন সাহা তার পরিচিত বন্ধুমহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ফেসবুক এবং মেসেঞ্জারে এসএমএস-এর মাধ্যমে বিষয়টি অবহিত করে।

বুধবার ১৩ আগস্ট রাতে উক্ত বিষয়টি রংপুর মেট্রোপলিটন পুলিশের নজরে আসলে তাত্ক্ষণিক তার নিরাপত্তার জন্য তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী তার অধীনস্থ ইন্সপেক্টর (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জী, ডিবি ও ট্রাফিক বিভাগের সদস্যরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। উল্লেখিত গাড়িটি রংপুরের মর্ডান মোড়ে না পৌঁছা পর্যন্ত শয়ন সাহার সাথে যোগাযোগ চালিয়ে যায় ডিবি পুলিশ সহ পুলিশের একাধিক টিম। পুলিশ সদস্যরা সারারাত উক্ত শিক্ষার্থীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং ভোরে রংপুরে পৌঁছালে নিরাপদে তাকে উদ্ধার করে তার রুমে পৌঁছে দেন।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী শয়ন সাহা তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ, ডিবি ও ট্রাফিক বিভাগের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, গতরাতের প্রতিটি মুহূর্তে পুলিশের নিবিড় যোগাযোগ ও সার্বিক তৎপরতার ফলে তিনি নিরাপদে রুমে ফিরতে পেরেছেন, যা তার কাছে অত্যন্ত প্রশংসনীয় ও স্মরণীয় একটি অভিজ্ঞতা। এ বিষয়ে জানতে চাইলে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সংশ্লিষ্ট যাত্রী পরে ওই শিক্ষার্থীর কাছে ক্ষমা প্রার্থনা করলে ভুক্তভোগী শিক্ষার্থী এবং বেরোবির উপস্থিত শিক্ষার্থীরা ক্ষমা করে দিলে ওই যাত্রীকে ছেড়ে দেয়া হয়। ওসি আরও বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট এবং যেকোনো ধরনের হুমকি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।###

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

বেরোবি শিক্ষার্থীকে নিরাপদে রুমে পৌঁছে দিলো পুলিশ

Update Time : ০৫:১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫