০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন হাতপাখার প্রার্থী হারিসুল বারী রনি

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৩১৪৬ বার পঠিত হয়েছে

oppo_0

রিয়াজুল ইসলাম রুহী, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কচাকাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী, হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ হারিসুল বারি রনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়ন পত্র জমা প্রদানকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী ওমর ফারুক ফারুকী, নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ রফিকুল ইসলাম এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আজহারুল ইসলাম (বিএসসি) এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি -কুড়িগ্রাম জেলা শাখার সদর মাওলানা মোঃ হাবিবুল্লাহ বেলালী।

মনোনয়ন পত্র জমা শেষে প্রার্থী আলহাজ্ব মোঃ হারিসুল বারি রনি বলেন,

“দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে অংশগ্রহণ করছে। কুড়িগ্রাম-১ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। আমি নির্বাচিত হলে দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”

তিনি আরও বলেন,

“ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি নয়, বরং আমানতদার ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার রাজনীতি করে। হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক দল। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনের সচেতন ভোটাররা হাতপাখা প্রতীকে ভোট দিয়ে যোগ্য ও সৎ নেতৃত্বকে বিজয়ী করবেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন হাতপাখার প্রার্থী হারিসুল বারী রনি

Update Time : ০৩:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫