০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৩০৩৯ বার পঠিত হয়েছে

এইচ. এম. নূরুন্নবী হুসাইন, স্টাফ রিপোর্টার: ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
রবিবার (২০ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.এস. খোকন, সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

সভায় ইউএনও দীপ জন মিত্র বলেন,
“ভূরুঙ্গামারীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতা প্রশাসনের কার্যক্রমকে গতিশীল করে তোলে। সাংবাদিকদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমি আপনাদের পাশে থেকেই জনগণের জন্য কাজ করতে চাই।”

তিনি আরও বলেন,
“যেকোনো অনিয়ম, দুর্নীতি বা সমস্যা চোখে পড়লে দ্রুত জানাবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের অংশগ্রহণ অত্যন্ত মূল্যবান।”

সভায় স্থানীয় সাংবাদিকরা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

Update Time : ০২:০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫