০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৯ বছরের স্কুলছাত্রী ইলমার

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:৪৯ অপরাহ্ন, রোববার, ২৭ জুলাই ২০২৫
  • ৩০৬৩ বার পঠিত হয়েছে

মোঃ আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পশ্চিম ছাট গোপালপুরের কালাচান মোড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ ইলমা খাতুন (৯) নামের এক শিশু শিক্ষার্থী মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে।

রবিবার (২৭ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়িতে পানির পাম্প চালু করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ইলমা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী এবং মোঃ আল আমিন মন্ডলের একমাত্র কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, পানির পাম্পের সুইচ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় ইলমা। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভুরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে। প্রাথমিক সুরতহাল শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৯ বছরের স্কুলছাত্রী ইলমার

Update Time : ০৮:২১:৪৯ অপরাহ্ন, রোববার, ২৭ জুলাই ২০২৫