১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৩:১০:০১ পূর্বাহ্ন, রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৫ বার পঠিত হয়েছে

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি: সাভারে বিএনপি’র রাষ্ট্র কাঠামো উন্নয়নের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে এ কর্মসূচি নামা বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান খান, সাভার পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম সোহাগ, পৌর ছাত্রদল নেতা মোহাম্মদ জনি প্রমুখ।

লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন রাশেদুল আহসান রাশেদ। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। এছাড়া দারিদ্র্য বিমোচন, সুশাসন প্রতিষ্ঠা ও আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ার জন্য ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই হবে বিএনপি’র প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে বিএনপি ছাড়া বিকল্প নেই।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

সাভারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

Update Time : ০৩:১০:০১ পূর্বাহ্ন, রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫