০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিআর পদ্ধতি চায় না জনগণ: আমান উল্লাহ আমান

  • Reporter Name
  • Update Time : ০৯:১৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৮ বার পঠিত হয়েছে

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অমান উল্লাহ আমান বলেন, “পিআর পদ্ধতিতে কোনো নির্বাচন হবে না। বর্তমান সরকার যে ব্যবস্থাপনায় নির্বাচন আয়োজন করবে, সেটিই হবে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।”

খেলায় হারানগর স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে নগরচর স্পোর্টিং ক্লাবকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি উপভোগ করতে কয়েক হাজার উৎসুক জনতা মাঠে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

পিআর পদ্ধতি চায় না জনগণ: আমান উল্লাহ আমান

Update Time : ০৯:১৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫