০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় রুবেল মিয়ার স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৮৯ বার পঠিত হয়েছে

সাগর আহমেদ জজ, (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে উদয়ন স্পোর্টিং ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রুবেল মিয়ার স্মৃতিতে “মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫”। খেলাধুলা ও যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
তবে টুর্নামেন্ট শুরুর কিছু দিন পরই বৃষ্টিতে মাঠে পানি জমে তা খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। এ পরিস্থিতিতে উদয়ন স্পোর্টিং ক্লাব নিজস্ব অর্থায়নে মাঠ সংস্কারের উদ্যোগ নেয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শক্রমে মাঠে বালু ও মাটি ফেলে তা খেলার উপযোগী করে তোলা হয়।
ক্লাবের নেতৃবৃন্দ জানান, রুবেল মিয়া ছিলেন সাদাসিধে ও সহজ-সরল মানুষ। তার স্মরণে আয়োজিত এ টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়—এটি স্থানীয় যুবকদের ঐক্যবদ্ধ করার একটি মঞ্চ। মাঠ ভরাট ও উন্নয়নের এ উদ্যোগ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোরও অংশ।
স্থানীয়রা জানান, মাঠ উন্নয়নের এ কাজের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে। শুধু টুর্নামেন্টই নয়, ভবিষ্যতে এ মাঠকে ঘিরে শিক্ষার্থীরা নানা সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমেও অংশ নিতে পারবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

পূর্বধলায় রুবেল মিয়ার স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Update Time : ০১:০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫