০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

  • Reporter Name
  • Update Time : ১০:৪৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৪ বার পঠিত হয়েছে

মোঃ মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যূরো এর সহযোগীতায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার বাইরে মানবিকতা শেখাতে হবে। পড়াশোনা অল্প করলেও চর্চা বেশি বেশি করাতে হবে। প্রজ্ঞা এবং মেধা পার্থক্য আছে, আমাদের প্রজ্ঞাবান হতে হবে। শিক্ষা নিয়ে বেশি বেশি কাজ করতে হবে। এক কথায় সাক্ষরতার হার কমাতে হলে সকলকে একসাথে এগিয়ে আসতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যূরো দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ রেজওয়ান আসিফ, জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজা জেসমিন, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, সহকারী শিক্ষক মোঃ হান্নান মিয়া, চেহেলগাজী স্কুল এন্ড কলেজের প্রভাষক যুথিকা রানী রায়, প্রমুখ।

এছাড়াও তাৎক্ষণিক কুইজে অংশগ্রহণ করে জিলা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ শিহান ও কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ছাত্রী রাইতা হাসান শাওন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার মোঃ গোলাপ হোসেন সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

Update Time : ১০:৪৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫