০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র অভিযানে গাঁজার বিশাল চালানসহ গ্রেফতার-৩

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩০০১ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর জেলার বীরগঞ্জে গোয়ালঘর থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সিপিসি-১ র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার অন্তর্ভুক্ত গোবিন্দপাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি ওসমান গনির বাড়িতে অভিযান চালায়। এ সময় ওসমান গনির গোয়ালঘর তল্লাশিকালে বিশেষ কায়দায় রক্ষিত ৫৬ কেজি গাঁজা উদ্ধার সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন গোবিন্দপাড়া গ্রামের মৃত সহীদুল্লাহ ইসলামের ছেলে ওসমান গনি (৪৫), একই থানাধীন সাহাডুবী গ্রামের নবী হোসেনের ছেলে সাকিব ইসলাম (১৯) এবং একই থানাধীন মৃত আব্দুল গফুর এর ছেলে আইনুল হক (৪০)।

প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামিরা সবাই পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ দিনাজপুর থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদক আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাব-১৩’র অভিযানে গাঁজার বিশাল চালানসহ গ্রেফতার-৩

র‌্যাব-১৩’র অভিযানে গাঁজার বিশাল চালানসহ গ্রেফতার-৩

Update Time : ০৯:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬