১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসটিআই’র অভিযানে রংপুরের একটি লাইভ বেকারিকে জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৯:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩০০৬ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর নগরীর একটি লাইভ বেকারী প্রতিষ্ঠানে বিএসটিআই বিভাগীয় কার্যালয় ও রংপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় ওই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রংপুর বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় সিএম লাইসেন্স গ্রহণ না করে ভ্রাম্যমান আদালতকে সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে ওই বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর মহানগরীর মূলাটোল (আমেরতল) এলাকার রংপুর লাইভ বেকারি নামক প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত হোয়াইট ব্রেড পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করে। এ অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট্রোলজি) তাদমিরা শারমিন।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে বিএসটিআই’র এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

র‌্যাব-১৩’র অভিযানে গাঁজার বিশাল চালানসহ গ্রেফতার-৩

বিএসটিআই’র অভিযানে রংপুরের একটি লাইভ বেকারিকে জরিমানা

Update Time : ০৯:১৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬