০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র পৃথক অভিযানে ইয়াবা ও চোকো প্লাস সহ মোটরসাইকেল জব্দ গ্রেফতার-২

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৩০৪২ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

লালমনিরহাট ও রংপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে চোকো প্লাস এবং ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। লালমনিরহাট থেকে ফেনসিডিল সমগোত্রীয় ১০০ বোতল চোকো প্লাস এবং রংপুরের মিঠাপুকুর থেকে ৯৪০ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ
এবং দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)১৩।

সোমবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে সিপিএসসি র‌্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মদনপুর গ্রামে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। এ সময় একটি পালসার মোটরসাইকেল তল্লাশিকালে মোটরসাইকেল থেকে ফেনসিডিল সমগোত্রীয় ১০০ বোতল চোকো প্লাস উদ্ধার করা হয়। এ সময় শরিফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন দক্ষিণ জাওরানি ইউনিয়নের বাসিন্দা।

অপরদিকে একই দিন সন্ধ্যা ৭টায় র‌্যাব-১৩ রংপুর সদর কোম্পানির একটি আভিযানিক দল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর এলাকায় প্রাণ ডিপো সংলগ্ন নির্মাণাধীন টোল প্লাজার সামনে অভিযান চালায়। এ সময় ৯৪০ পিস ইয়াবাসহ আব্দুল সোবহান (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক কারবারি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ শিমুলতলী গ্রামের বাসিন্দা।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর সহ সারাদেশে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য জব্দ সহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

র‌্যাব-১৩’র পৃথক অভিযানে ইয়াবা ও চোকো প্লাস সহ মোটরসাইকেল জব্দ গ্রেফতার-২

Update Time : ০৯:৪৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬