০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আযহার প্রধান জামাতের জন্য প্রস্তুত রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ

  • Reporter Name
  • Update Time : ০৭:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৩০২৫ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুরে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠ। রংপুর জেলা প্রশাসন ও রংপুর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে মাঠের সকল প্রস্তুতি প্রায় শেষ। মুসল্লিদের নিরাপত্তার জন্য মাঠ পরিদর্শন করেছে র‍্যাব। ঈদগাহ মাঠে নামাজ আদায়ের জন্য মুসল্লিদের সুবিধায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় সকল ব্যবস্থা। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

বুধবার সকালে র‍্যাব-১৩’র পক্ষ থেকে বোম ডিসপোজাল টিম রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ পরিদর্শন ও পর্যবেক্ষণ করছে। পরিদর্শনকালে র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন। ব্রিফিংকালে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী কালেক্টরেট প্রধান ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব-১৩ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

ঈদের জামাতকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে থাকে। এ বিষয়টি বিবেচনায় রেখে র‍্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, মাঠ ও আশপাশ এলাকায় টহল জোরদার, সাদা পোশাকে র‍্যাবের সদস্য মোতায়েন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও অন্যান্য ঈদগাহ ময়দানের নিরাপত্তার জন্য র‍্যাব-১৩ এর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রাথমিকভাবে আজ র‍্যাবের প্রশিক্ষিত বোম্ব ডিজপোজাল টিম এই ঈদগাহ মাঠ পর্যবেক্ষণ করেছে। এছাড়াও এখানে র‍্যাবের বোম্ব ডিজপোজাল টিম মোতায়েন করা হবে। যেকোনো ধরনের নাশকতা, চুরি, ছিনতাই, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধে র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।

র‌্যাব-১৩’র আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে রংপুর বিভাগের বিভিন্ন পশুর হাটে সাধারণ ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পশুর হাট গুলোতে র‌্যাবের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সাদা পোশাকে র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়াও টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে, যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন। বিশেষ করে জাল টাকার প্রতারণা প্রতিরোধে র‍্যাবের পক্ষ থেকে পশুর হাটে জাল নোট সনাক্তকরণ মেশিন দিয়ে সহায়তা প্রদান করা হচ্ছে।

হাইওয়ে এবং টার্মিনালসমূহে টহল জোরদারসহ সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ঈদ উপলক্ষে পুলিশের সাথে সমন্বয় করে চিহ্নিত ছিনতাইকারী ধরার কার্যক্রম ও চলমান রয়েছে।
সর্বোপরি সকলকে যেকোনো তথ্য প্রদান বা সহায়তার জন্য র‍্যাব-১৩’র কন্ট্রোল রুমের (মোবাইল নাম্বার- ০১৭৭৭৭১১৩৯৯) জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

এদিকে কালেক্টরেট প্রধান ঈদগাহ মাঠের সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের দিন সকাল ৮টায় এই মাঠে রংপুরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে মডেল মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টা ও দ্বিতীয় জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ঈদুল আযহার প্রধান জামাতের জন্য প্রস্তুত রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ

Update Time : ০৭:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬