০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর জেলা ডিবি’র অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৩০৩৩ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি’র) অফিসার ও ফোর্সের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে (০৯ এপ্রিল) রাতে রংপুর জেলার  মিঠাপুকুর থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে ৭নং লতিফপুর ইউনিয়ন এর জায়গীরহাট বাসষ্ট্যান্ডের পশ্চিম দিকে ইব্রাহিম ফার্মেসী ও ইমন মেডিসিন কর্ণারের সামনে ঢাকা টু রংপুর মহাসড়কের উপর অবস্থান নেয় ডিডি’র টিম। সোর্সের দেওয়া তথ্যমতে একটি মোটরসাইকেলকে  থামানোর সংকেত দিলে চালক ও সঙ্গে থাকা ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা কালে দুজনকেই আটক করে। আটককৃতদের দেহ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন কালো রংয়ের একটি জিক্সার মোটর সাইকেল এবং দুটি বাটন মোবাইল জব্দ করেছে ডিবি পুলিশ।

উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।আটককৃতরা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন কামারদহ তুলশীপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিন সরকার এর ছেলে ফরিদুল ইসলাম (৩৩) এবং একই থানাধীন পশ্চিম পানল্লাপাড়া গ্রামের সামসুজ্জোহার ছেলে রাহাদ তালুকদার (২৬)।

আটক মাদক কারবারিদের জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নম্বর ১৭, তারিখ: ১০/০৪/২০২৬ খ্রি. ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

রংপুর জেলা ডিবি’র অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

Update Time : ১২:৫৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬