০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় একটি গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই শিশু ধর্ষন গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ০১:৪২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৩০৩৮ বার পঠিত হয়েছে

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলার মাত্র ৪৮ ঘন্টা না পেরুতেই আরও একটি ধর্ষণের ঘটনা ঘটলো। তবে এবার ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলার প্রেক্ষিতে ১৪ বছর বয়সী এক শিশুকে গ্রেফতার করে শিশু আদালতে পাঠিয়েছে ডিমলা থানা পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে গ্রেফতারকৃত শিশুর বয়স ১৮ বছর উল্লেখ করে ডিমলা থানায় মামলা দায়ের করেন। যার মামলার নং-০৬, তাং- ০৮ এপ্রিল ২০২৬।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ খড়িবাড়ি (দোহল পাড়া) একই গ্রামে উভয় শিশুর বাড়ি। তারা প্রতিবেশি হওয়ায় একে অপরের বাড়িতে খেলতে যাওয়া আসা করে। ঘটনারদিন মঙ্গলবার বিকেলে শিশু কন্যাটি ছেলে শিশুর বাড়িতে গেলে বাড়িতে অন্য কেউ না থাকায় ছেলে শিশুটি জোরপূর্বক কন্যা শিশুটিকে ধর্ষণ করে।

কন্যা শিশুটির চিৎকারে প্রতিবেশিরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পরিবারকে জানালে পরিবারের লোকেরা শিশুটিকে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানকার দায়িত্ব রত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ১৪ বছর ৫ মাস বয়সি শিশুকে শিশু আদালতে পাঠানো হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ডিমলায় একটি গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই শিশু ধর্ষন গ্রেফতার-১

Update Time : ০১:৪২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬