০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবসে এফ ও এইচ স্কুলের শোভাযাত্রা ও শ্রদ্ধা নিবেদন

  • Reporter Name
  • Update Time : ১০:৪৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৩০৬৪ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে এফ ও এইচ স্কুল। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে নগরীর রবাটসনগঞ্জে অবস্থিত হিড পরিচালিত এফ ও এইচ স্কুল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রবাটসনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এস পি জি আরসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ, হিডের চেয়ারম্যান এম.এ.বারী, নির্বাহী পরিচালক শরফুদ্দিন, ভাইস চেয়ারম্যান আউয়াল দাউদ, অর্থ সম্পাদক ওয়াকিল আহমেদ মুন্না, এফ ও এইচ স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আরা, সহকারী শিক্ষক মোছা. রওনক সুলতানা, মোছা. আফরোজা সুলতানা শোভা, মোছা. আয়শা আক্তার ও মোছা. চুমকি খাতুনসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

মহান স্বাধীনতা দিবসে এফ ও এইচ স্কুলের শোভাযাত্রা ও শ্রদ্ধা নিবেদন

Update Time : ১০:৪৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬