০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুপ্রস্তাবের প্রতিবাদ করায় হত্যার প্রধান আসামী র‍্যাবের হাতে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৩০৪৪ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যার অভিযোগে কুড়িগ্রামের কচাটাকা থানায় মামলার প্রেক্ষিতে অভিযুক্ত পলাতক প্রধান আসামী আবুল কালামকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার ০৬ মার্চ বাদীর দায়েরকৃত এজাহারের বরাত দিয়ে র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামী আবুল কালাম এবং তার সহযোগীরা পাঁচ হাজার টাকার বিনিময়ে ভিকটিম শাহিদা খাতুনের ছোট বোনকে শারীরিক মেলামেশা করার জন্য কুপ্রস্তাব দেয়। বিষয়টি পরিবারের লোকজনকে জানালে ভিকটিম এবং তার ভাই আসামীর বিরুদ্ধে গ্রাম্য সালিশ ডাকে। তবে আসামী সালিশের দিন উপস্থিত না হওয়ায় বিষয়টি অমীমাংসিতই থেকে যায়।

এরই জেরে গত ১৪ জানুয়ারী সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভিকটিম রান্না করার জন্য চাল ধুতে বাড়ির উঠানে টিউবওয়েলের পাড়ে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা আবুল কালাম এবং তার সহযোগীরা মিলে ভিকটিমকে ধারালো অস্ত্র দ্বারা গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা সাইফুর রহমান বাদী হয়ে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ- ১৬/০১/২০২৬খ্রিঃ, ধারা: ৩০২/ ১০৯/৩৪ পেনাল কোড, ১৮৬০।

হত্যাকান্ডটি মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। থানায় মামলার প্রেক্ষিতে
অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আসামীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ০৫ মার্চ রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন স্টেশন রোডস্থ জনৈক আব্দুল মতিন আনছারীর বাড়ীতে অভিযান চালিয়ে উল্লেখিত মামলার পলাতক আবুল কালামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী আবুল কালাম (৩৫) কুড়িগ্রাম জেলার সদর থানার অন্তর্ভুক্ত চর হরিকেশ গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কুপ্রস্তাবের প্রতিবাদ করায় হত্যার প্রধান আসামী র‍্যাবের হাতে গ্রেফতার

Update Time : ০৭:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬