০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরপিএমপি’র পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার নারীসহ গ্রেফতার-২

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৩০৪৫ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর কোতয়ালী থানা পুলিশের পৃথক অভিযানে ২৭ পিস ইয়াবা (অ্যামফিটামিন) এবং একটি দেশীয় ছুরি উদ্ধার, এক নারী সহ দুই মাদক কারবারি গ্রেফতার।

বৃহস্পতিবার ০৫ মার্চ দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন সাতগাড়া হিন্দুটারী এলাকায় জনৈক সাকিল স্টোরের পূর্ব পার্শ্বে ফাঁকা মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ২২ পিস ইয়াবা ট্যাবলেট,১টি লোহার তৈরি কাঠের বাটযুক্ত ১৮ ইঞ্চি লম্বা দেশীয় ধারালো ছুরি এবং দুইটি মোবাইল ফোন জব্দসহ একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি রংপুর মহানগর কোতোয়ালী থানাধীন মধ্য পীরজাবাদ মহল্লার এমাজ উদ্দিনের ছেলে শাহিনুর রহমান (৩০)।

একই তারিখ বিকেল পৌনে পাঁচটার দিকে আরপিএমপি কোতয়ালী থানার অন্তর্ভুক্ত আলমনগর খামারপাড়া নোয়াখালীপট্টিস্থ মাদক কারবারি রেখা বেগমের বাসার সামনে গোপন তথ্যের ভিত্তিতে এসআই শাহীনুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে রংপুর মহানগরীর নোয়াখালীপট্টিস্থ খামারপাড়া মহল্লার মোঃ মিলনের স্ত্রী নারী মাদক কারবারি মোছাঃ রেখা বেগম (৪৮) কে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৭০০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করেছে। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

আরপিএমপি’র পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার নারীসহ গ্রেফতার-২

Update Time : ০৫:৫৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬