১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর জেলা ডিবি’র অভিযানে দুই লাখ টাকার গাঁজাসহ আটক-১

  • Reporter Name
  • Update Time : ০৭:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৩০৫২ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি’র) অভিযানে প্রায় দুই লাখ টাকার গাঁজাসহ একজন মাদক কারবারি আটক।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ২ মার্চ সন্ধ্যায় রংপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়।

এ সময় মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত চিথলী এলাকার মিঠাপুকুর ওভার পাস মহাসড়কে অভিযানকালে (মিঠাপুকুর বাসস্ট্যান্ড) মডার্ন মোড় হতে ছেড়ে আসা আশরাফি পরিবন নামে একটি যাত্রীবাহী বাসথামিয়ে তল্লাশিকালে দুইজন যাত্রীবেশী মাদক কারবারি ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অপরজন জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়।

আটককৃত মাদক কারবারি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার অন্তর্ভুক্ত চৌদ্দগড়ি গ্রামের আইনুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২১)।

ধৃত মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো মতে বাসের লকাড় থেকে পলিথিনে মোড়ানো স্কচটেপ দ্বারা প্যাঁচানো অবস্থায় নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজার ৪টি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলার ওজন ৫ কেজি করে ৪টি পোটলার ওজন ২০ কেজি। যার অবৈধ বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।

পরবর্তীতে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ ধৃত মাদক কারবারিকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রংপুর জেলা ডিবি’র অভিযানে দুই লাখ টাকার গাঁজাসহ আটক-১

Update Time : ০৭:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬