০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র অভিযানে ৯ হাজার ৮ শত ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

  • Reporter Name
  • Update Time : ১১:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৫৮ বার পঠিত হয়েছে

র‌্যাব-১৩’র অভিযানে ২০২৬ সালের সব চেয়ে বড় ইয়াবার চালান আটক সহ ২জন মাদক কারবারি গ্রেফতার। 

মঙ্গলবার ১০ ফেব্রুয়ারী র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সোমবার (০৯ ফেব্রুয়ারী) র‌্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন রাণীরবন্দর বাজারে রৌমারী পরিবহন কাউন্টারের সামনে সৈয়দপুর টু দশমাইলগামী মহাসড়কে অভিযান চালিয়ে গোল্ডেন লাইন যাত্রীবাহী বাসে তল্লাশীকালে যাত্রীবেশী দুই মাদক কারবারির দেহ ও ব্যাগ তল্লাশী করে তাদের ব্যবহৃত ব্যাগ থেকে ৯ হাজার ৮ শত ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জানগুদী গ্রামের বালা মাতুব্বর এর ছেলে মাহামুদুল হাচান (৩০) এবং একই থানাধীন বিল গোবিন্দপুর গ্রামের মৃত আলম প্রামাণিকের ছেলে রাজু প্রামাণিক (৪২)। প্রাথমিকভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে ধৃত মাদক কারবারিরা দেশের বিভিন্ন জেলায় সুকৌশলে মাদক কারবারিদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

র‌্যাব-১৩’র অভিযানে ৯ হাজার ৮ শত ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

Update Time : ১১:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬