০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর জেলা ডিবি’র অভিযানে গাঁজাসহ ব্যাটারি চালিত অটো জব্দ আটক-১

  • Reporter Name
  • Update Time : ০২:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৭২ বার পঠিত হয়েছে

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ৩ ফেব্রুয়ারী সকালে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউনিয়নের কালীগঞ্জ থেকে রংপুরগামী সড়কে মাদক বিরোধী অভিযান অভিযান চালায়। এ সময় পূর্ব ইচলি গ্রামস্থ আরিফের হার্ডওয়্যারের দোকানের সামনে একটি ব্যাটারি চালিত অটো থামাতে বললে অটো চালক দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

এসময় স্থানীয় লোকজনের সহায়তায় ওই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ। পরে আটককৃত অটো চালকের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। ডিবি জানায় উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য ২০ হাজার টাকা। মাদক বহনে ব্যবহৃত পুরাতন লাল-কালো রংয়ের রেজিঃ বিহীন ব্যাটারি চালিত অটোটি জব্দ করেছে পুলিশ।

আটককৃত মাদক কারবারি (অটো চালক) লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন বনচুকি গ্রামের আপিল উদ্দীনের ছেলে আতাউর রহমান (২২)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গঙ্গাচড়া মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ ধৃত মাদক কারবারিকে হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রংপুর জেলা ডিবি’র অভিযানে গাঁজাসহ ব্যাটারি চালিত অটো জব্দ আটক-১

Update Time : ০২:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬