০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে রংপুর মেডিকেল মোড়ে যাত্রীবাহী বাস থেকে গাঁজা উদ্ধার গ্রেফতার-২

  • Reporter Name
  • Update Time : ০৩:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
  • ৩০৭৯ বার পঠিত হয়েছে

রংপুর মেডিকেল মোড়ে অভিযান চালিয়ে আহনাব পরিবহণের একটি যাত্রীবাহী বাস থেকে গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ২৭ জানুয়ারী সকাল সোয়া সাতটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আরপিএমপি কোতয়ালী থানার অন্তর্ভুক্ত মেডিকেল মোড়স্থ ট্রাফিক পুলিশ বক্সের পাশে চেকপোস্ট স্থাপন করে তল্লাশিকালে আহনাব পরিবহণের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে বাসের বক্সে থাকা একটি ট্রলি ব্যাগে বিশেষ কায়দায় রক্ষিত ২৯ কেজি গাঁজা জব্দসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা আহনাব পরিবহণের সুপাইভাইজার রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন উত্তর লক্ষীপুর মন্ডলপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে নুর আলম সিদ্দিকী (৪৪) এবং একই বাসের হেলপার আরপিএমপি কোতয়ালী থানাধীন ১৭নং ওয়ার্ডের রামপুরা গ্রামের জাহেদুল ইসলামের ছেলে মেরাজ (২৬)।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে ধৃত আসামীরা দেশের বিভিন্ন স্থানে বাসের বক্সের মধ্যে সুকৌশলে দেশের বিভিন্ন জায়গায় মাদক বহন করে বিভিন্ন মাদক কারবারিদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। এছাড়াও ধৃত আসামীদের বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

র‌্যাবের অভিযানে রংপুর মেডিকেল মোড়ে যাত্রীবাহী বাস থেকে গাঁজা উদ্ধার গ্রেফতার-২

Update Time : ০৩:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬