০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
তরুণ প্রজন্মকে রক্ষায় বদ্ধপরিকর পুলিশ; পাড়া-মহল্লায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান।

মাদকমুক্ত উপজেলা গড়তে জিরো টলারেন্স; পুলিশের বিশেষ অভিযান জোরদার

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৬৩ বার পঠিত হয়েছে

আমির হোসেন, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলাতে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পুলিশ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই মো. রিপন উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার ৮০০ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আটক ব্যক্তি লোকমান হেকিম (৪৪), তিনি উপজেলার কলাগাঁও গ্রামের বাসিন্দা এবং মন্তাজ আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কার্যকলাপের তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে ওসি মো. আমিনুল ইসলাম বলেন,
“তাহিরপুর উপজেলাকে মাদকমুক্ত রাখতে আমরা নিয়মিত ও ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছি।
মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

তরুণ প্রজন্মকে রক্ষায় বদ্ধপরিকর পুলিশ; পাড়া-মহল্লায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান।

মাদকমুক্ত উপজেলা গড়তে জিরো টলারেন্স; পুলিশের বিশেষ অভিযান জোরদার

Update Time : ১২:১৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬