১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রাজপথে সরব বিএনপি নেতাকর্মীরা; অবিলম্বে সমঅধিকার নিশ্চিতের দাবি।

পঞ্চগড়ে ব্যানার অপসারণে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন,বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০২:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
  • ৩০৭৩ বার পঠিত হয়েছে

পঞ্চগড়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতাকর্মীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ এশার পড়ে জেলা প্রশাসনের সহযোগিতায় পৌরসভার উদ্যোগে শহরের করতোয়া সেতু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির নির্বাচনী প্রচারণায় ব্যানার অপসারণ করা হয়। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে,বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে প্রতিবাদ মিছিল করে জেলা প্রশাসনের কার্যালয়ে সামনে অবস্থান নেয়।

প্রতিবাদ মিছিলে বিএনপির নেতা কর্মীরা বলেন,১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. সারজিস আলমের রঙিন ব্যানার ও প্রচারসামগ্রী নিয়েও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়।
জামাতের আমীরের জনসভা ঘিরে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টাল গুলোয় সংবাদ প্রকাশিত হয়েছে।সেখানে প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে
অথচ বিএনপি প্রার্থীর ব্যানার কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ আজ রাতে পঞ্চগড়-১ বিএনপির প্রার্থীর ব্যানার কোন কারন বা নোটিশ ছাড়া কিভাবে খুলে। নির্বাচনী আচরণবিধির অজুহাতে একতরফাভাবে বিএনপির ব্যানার অপসারণ করা হচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা ও সুষ্ঠুতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। এইসব ব্যানার অপসারণের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

এ সময় নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. সারজিস আলমের রঙিন ব্যানার ও প্রচারসামগ্রী নিয়েও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও সে বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ বিএনপি প্রার্থীর ব্যানার কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই অপসারণ করা হয়েছে বলে তারা দাবি করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে এলাকা ত্যাগ করেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রাজপথে সরব বিএনপি নেতাকর্মীরা; অবিলম্বে সমঅধিকার নিশ্চিতের দাবি।

পঞ্চগড়ে ব্যানার অপসারণে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন,বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ মিছিল

Update Time : ০২:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬