১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
  • ৩০৬৪ বার পঠিত হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার – বিশেষ প্রতিনিধি: গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্প। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ আধারমানিক গ্রামের মৃত নুরুল হুদার ছেলে মো. আবু তাহের (৪৪) এবং একই জেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. নুরুল আলম (৪১)।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। এসময় মাইক্রোবাসের ভেতর থেকে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজা ও আটক মাইক্রোবাসসহ গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

গোপালগঞ্জে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার

Update Time : ১০:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬