১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-১ এ কামরুলের নাম ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৬:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
  • ৩০৭২ বার পঠিত হয়েছে

আমির হোসেন স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) থেকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।
মনোনয়নপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল।
দলীয় সূত্রে জানা যায়, শুরুতে এই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পান কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক। পরে গত ২৮ ডিসেম্বর রাতে বিএনপির মহাসচিবের স্বাক্ষরিত আরেকটি মনোনয়নপত্রে বিকল্প প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামরুলকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে দলীয় যাচাই-বাছাই শেষে তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় কামরুজ্জামান কামরুল বলেন,
“দলের প্রতি সাধারণ মানুষের যে আস্থা ও প্রত্যাশা রয়েছে, তা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সুনামগঞ্জ-১ আসনের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার আদায় ও এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

তিনি এ সময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ-১ এ কামরুলের নাম ঘোষণা

Update Time : ০৬:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬