০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
  • ১০০৩১ বার পঠিত হয়েছে

এম এম রিয়াজুল ইসলাম রুহী নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মাওলানা ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মাওলানা এনামুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সভাপতি জি এম আনছার আলী রয়েলসহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নাগেশ্বরী উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি নাগেশ্বরী কলেজ মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) কার্যালয় সংলগ্ন কলেজ মোড়ে এসে শেষ হয়।

এ সময় বক্তারা ইসলামী যুব নেতা বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানান। একই সঙ্গে চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ গেটম্যান নেই, নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর—আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা

নারায়ণগঞ্জে ইসলামী যুব নেতা বুলবুল হত্যার প্রতিবাদে নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল

Update Time : ০৯:৫৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬