০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মইদাম বাজারে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সর্বস্তরের এলাকাবাসী এক বিশাল মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

ভূরুঙ্গামারীতে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, মানববন্ধনে সামাজিক প্রতিরোধের আহ্বান

ভূরুঙ্গামারীর মইদাম বাজারে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী মানববন্ধন। ছবি: দৈনিক সরেজমিন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের বিস্তার রোধে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তবর্তী এ এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়ে তাঁরা প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

রোববার দুপুরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম বাজারে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মইদাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিক। সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আবু সুফিয়ান পারভেজ। বক্তব্য দেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির চিফ অ্যাডিশনাল কো-অর্ডিনেটর ও এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, জাহাঙ্গীর আলম, শিক্ষক হারুনুর রশিদ, মাওলানা হাবিল উদ্দিন, নাহিদ হাসান প্রিন্স, এনামুল হক ও রোকনুজ্জামান।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
আয়োজনে সহযোগিতায় ছিলেন ফেসবুক ভিত্তিক মানবিক সংগঠন আমরাও মানুষ ভূরুঙ্গামারী।

মানববন্ধন শেষে ইউনিয়নের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আয়োজকেরা বলেন, মাদকমুক্ত সমাজের পাশাপাশি সবুজ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মইদাম বাজারে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে সর্বস্তরের এলাকাবাসী এক বিশাল মাদক বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

ভূরুঙ্গামারীতে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, মানববন্ধনে সামাজিক প্রতিরোধের আহ্বান

Update Time : ০৮:৪৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬