০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল টাকা নিয়ে সীমান্ত এলাকায় মাদক কিনতে গিয়ে পুলিশি বিশেষ অভিযানে হাতেনাতে আটক হয়েছেন এক যুবক।

জাল টাকা নিয়ে সীমান্তে মাদক কিনতে গিয়ে ভূরুঙ্গামারীতে আটক যুবক

ভূরুঙ্গামারীতে জাল টাকাসহ পুলিশের বিশেষ অভিযানে আটক হওয়া ব্যক্তি। ছবি: দৈনিক সরেজমিন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত থেকে মাদক সংগ্রহের চেষ্টা করার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে জাল নোট সংরক্ষণের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে দেশে এনে বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল ছায়া তদন্ত শুরু করে।

তদন্তের ধারাবাহিকতায় সোমবার (৬ জুলাই) দিবাগত রাত প্রায় ১২টার দিকে ঢেবঢেবির বাজারসংলগ্ন ভারতীয় সীমান্তগামী একটি কাঁচা সড়ক থেকে মো. আনোয়ার মিয়া (পিতা: কুদ্দুস মিয়া), গ্রামের বাড়ি কানিবাড়ি, মইদাম, ৬ নম্বর ওয়ার্ড, পাথরডুবি ইউনিয়নকে আটক করা হয়। তার কাছ থেকে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোট জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার মিয়া জানিয়েছেন, তিনি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তের কাঁটাতারসংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে দেশে এনে বিক্রি করতেন। আটক হওয়ার সময় তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাকারবারি চক্র অধিক মুনাফার আশায় জাল নোট ব্যবহার করে থাকে। এ কারণে সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মুদ্রা লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল টাকা নিয়ে সীমান্ত এলাকায় মাদক কিনতে গিয়ে পুলিশি বিশেষ অভিযানে হাতেনাতে আটক হয়েছেন এক যুবক।

জাল টাকা নিয়ে সীমান্তে মাদক কিনতে গিয়ে ভূরুঙ্গামারীতে আটক যুবক

Update Time : ০২:৪১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬