০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎সোনালী আঁশ প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত উল্লাপাড়ার কৃষকেরাঃ

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০০৮৫ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার
‎সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পারসোনতলা এলাকায় এখন বইছে পাট ধোয়া, ছাড়ানো ও শুকানোর উৎসবমুখর পরিবেশ। স্থানীয় জলাশয় ও নদী-নালার পানিতে নেমে দিনভর কায়িক পরিশ্রমে পচানো পাটগাছ থেকে আঁশ আলাদা করায় ব্যস্ত সময় পার করেছেন এলাকার কৃষক ও কৃষি শ্রমিকেরা। উল্লাপাড়ার পারসোনতলা এলাকার একটি জলাশয়ে হাঁটু থেকে কোমর পানিতে নেমে বেশ কয়েকজন কৃষক পরম যত্নে পচানো পাট থেকে আশ ছাড়াচ্ছেন। আঁশ আলাদা করার পর তা পরিচ্ছন্ন পানিতে ধুয়ে নদীর ঢাল ও পাড়ে শুকাতে দেওয়া হচ্ছে। পারসোনতলা ও এর আশপাশের অঞ্চলে প্রতি বছরই প্রচুর পরিমাণে পাটের আবাদ হয়। পাট কাটার পর তা নির্দিষ্ট সময় পানিতে পচিয়ে এই ঐতিহ্যবাহী পদ্ধতিতে আঁশ সংগ্রহ করা হয়। উল্লাপাড়ার কৃষকদের মতে, সঠিক সময়ে পানি পাওয়া এবং পাটের সঠিক দাম নিশ্চিত হলে এই অঞ্চলের সোনালী আঁশের ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। স্থানীয় প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং ঐতিহ্যবাহী সোনালী আঁশের উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক সাড়া পেয়েছেন। এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুর্বণা ইয়াসমিন সুমীর কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন, এই বছরে ১৬৭১ হেক্টর পাট চাষ করা হয়েছে।
‎
‎

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

‎সোনালী আঁশ প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত উল্লাপাড়ার কৃষকেরাঃ

Update Time : ০৪:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬