১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৩১৩৪ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সহকারী প্রকৌশলী আবুল হাসনাত মো. সাজেদুর রহমানের মৃত্যু হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কে এক আকস্মিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর ৪ মাস ১৪ দিন। তিনি তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ, নরসিংদীতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলায়, সেখানে তাকে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী ও পিতা-মাতাসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলীর মৃত্যু

Update Time : ০৫:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫