০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও ESKuf জব্দ, গ্রেফতার ২

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
  • ৩০৫০ বার পঠিত হয়েছে

লালমনিরহাট প্রতিনিধি:
র‌্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ২১১ বোতল ফেন্সিডিল ও ১২২ বোতল ESKufসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ব্যাটালিয়ন সদর রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ৬নং গোড়ল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সেবক দাস এলাকায় অভিযান চালায়। এসময় জনৈক কমল চন্দ্র রায়ের বসতবাড়ির পূর্ব দুয়ারী দোচালা টিনের গোয়াল ঘরে তল্লাশি চালিয়ে ১২২ বোতল ESKuf জব্দ ও তাকে (৪১) গ্রেফতার করা হয়।

পরে একই দিন সকাল সাড়ে ৭টার দিকে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোঙ্গাগাছ এলাকায় পলাতক আসামী শ্যামল চন্দ্র রায়ের বাড়ির উঠানে অভিযান চালানো হয়। এসময় বসতবাড়ির উঠানে থাকা মোটরসাইকেল তল্লাশি করে ২১১ বোতল ফেন্সিডিল ও দুইটি মোটরসাইকেল জব্দসহ পার্থ রায় কাজল (২৫) কে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৩ জানিয়েছে, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে তারা মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও ESKuf জব্দ, গ্রেফতার ২

Update Time : ০৫:৫৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫