১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
  • ৩১০৪ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্প এর একটি আভিযানিক রবিবার ১১ জানুয়ারী রংপুর জেলার কাউনিয়া থানাধীন ৫নং বালাপাড়া ইউনিয়নের অন্তর্গত হলদিবাড়ী এলাকা হতে ১৬ .৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালমনিরহাট হতে রংপুরগামী সড়কে এস কে মোবাইল কর্নার এর সামনে অভিযান চালিয়ে ধৃত ব্যক্তির হেফাজতে থাকা ৮ টি বাঁশের ডালির (ঝুড়ির) মধ্যে থেকে অবৈধ মাদক দ্রব্য ১৬ .৪ কেজি গাঁজা উদ্ধার সহ মাদক কারবারি স্বাধীন মন্ডল (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি স্বাধীন মন্ডল বগুড়া জেলার সদর থানার অন্তর্ভুক্ত ছোট কুমিরিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। প্রাথমিক ভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে ধৃত আসামী দেশের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ীদের নিকট গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

র‌্যাব-১৩’র মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১

Update Time : ০৬:৫৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬