১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব এর মৃত্যুতে চিলমারী উপজেলা বিএনপি নেতা তুহিন আলম মুকুলের শোক প্রকাশ

  • Reporter Name
  • Update Time : ০৩:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৩০৬৬ বার পঠিত হয়েছে

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।)

বুধবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক।

মৃত্যুকালে আনিছুর রহমান লাকুর বয়স হয়ছিল ৫৩ বছর। তিনি বৈবাহিক জীবনে ২ কন্যা সন্তানের জনক ছিলেন।

দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ১৪ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সেই সম্মেলন উপলক্ষে আনিছুর রহমান লাকু দলীয় কাজ শেষে ঢাকা থেকে রংপুর ফেরার পথে অসুস্থ হয়ে পরেন। পরে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সকাল ৭টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রংপুর নগরীর নুরপুরের বাসিন্দা আনিছুর রহমান লাকু ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি ২০২২ সালে জেলা বিএনপির কমিটিতে সদস্য সচিব পদে মনোনীত হন।

আনিছুর রহমান লাকু আগামী ১৪ অক্টোবর সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন এবং জাতীয় নির্বাচনে রংপুর সদর ৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
চিলমারী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুবদল আহ্বায়ক কমিটির সদস্য ও বর্তমান বিএনপির আহবায় কমিটির সদস্য মোঃ তুহিন আলম মুকুল মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারকে ধৈর্য ধারন ক্ষমতা প্রার্থনা করেন তিনি।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব এর মৃত্যুতে চিলমারী উপজেলা বিএনপি নেতা তুহিন আলম মুকুলের শোক প্রকাশ

Update Time : ০৩:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫