
আবুল হোসেন বাবলুঃ
সোমবার ১১ আগস্ট রংপুর জেলা প্রশাসন এবং বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে রংপুর মহানগরীতে (ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ এবং গুণগতমান নিশ্চিতকরণ) একটি মোবাইল কোর্ট/ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন
আল-আমিন হোটেল এন্ড রেস্টুরেন্ট
এর বিএসটিআই গুণগত মান সনদ না থাকা সত্বেও আছে বলে মিথ্যা তথ্য প্রদান করায় প্রতিষ্ঠানটিকে
বিএসটিআই আইন,২০১৮” এর ৩০/৩০ ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম এবং পরিদর্শক (মেট্রোলজি) নাসির উদ্দিন।
বিএসটিআই বিভাগীয় অফিস এর অফিস প্রধান উপপরিচালক (পদার্থ) প্রকৌশলী মুবিন-উল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
জনস্বার্থে বিএসটিআই রংপুর’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ###





















