০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে প্রকাশ্যে নারী নির্যাতনকারী মূল অভিযুক্ত ডিবির হাতে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
  • ৩১২৯ বার পঠিত হয়েছে

রংপুরে চুরির অভিযোগে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে প্রকাশ্যে এক নারীকে নির্যাতনের ঘটনায় ডিবির অভিযানে মূল আসামী মোখলেছার রহমান গ্রেফতার।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে দেখা যায়, এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে প্রকাশ্যে নির্যাতন করছে রংপুরের একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক। এ ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামী মহানগরীর হাজীরহাট থানার অন্তর্ভুক্ত উত্তম বানিয়াপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মোখলেছার রহমান (৪৮)।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ঘটনার মূল আসামী মোখলেছার রহমানকে কোতয়ালী থানাধীন ধাপ এলাকার সেন্ট্রাল হাসপাতালের সামনে থেকে গত ৫ জানুয়ারী রাত সাড়ে ১১ টার দিকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তী জানান, রবিবার (৪ জানুয়ারী) দুপুরে এক নারীকে মেডিকেল মোড় এলাকায় চুরির অভিযোগে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে গণপিটুনী দেওয়ার ঘটনা ঘটায়। ভিডিওতে দেখা যায়, সততা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোখলেছার রহমান লাঠি দিয়ে এলোপাথারি ভাবে ওই মহিলাকে মারপিট করতে থাকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রংপুর মেট্রোপলিটন পুলিশের নজরে আসে।

পরবর্তীতে উক্ত ঘটনাটি তদন্তপূর্বক ঘটনার মূল ইন্ধনকারী মোখলেছার রহমানকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। তবে ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

রংপুরে প্রকাশ্যে নারী নির্যাতনকারী মূল অভিযুক্ত ডিবির হাতে গ্রেফতার

Update Time : ১২:৫৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬