০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালমারীতে সাবেক ইউপি চেয়ারম্যানের জমিতে অবৈধ ড্রেজার, জব্দ করলেন এসিল্যান্ড

  • Reporter Name
  • Update Time : ১০:৩৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৩০৫০ বার পঠিত হয়েছে

আব্দুল মতিন মুন্সী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বয়ড়া বামনগাতী এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন। সোমবার (২১ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়।

সরেজমিনে ও আদালত সূত্রে জানা যায়, বিএনপি নেতা ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রইসুল ইসলাম পলাশ মিয়া তার নিজস্ব জমিতে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছিলেন। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিনের মালিক শেখর গ্রামের মো. তিলাপ শেখ ও জামাল শেখ। তারা একত্র হয়ে মেশিন ভাড়া করে এই কার্যক্রম পরিচালনা করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শেখর এলাকার একটি মাঠে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে। অভিযান চালিয়ে দুটি মেশিন জব্দ করা হয়। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ড্রেজার মালিক ও শ্রমিক পালিয়ে যায়।”

অপরদিকে একই দিনে রুপাপাত ইউনিয়নের কুমরাইল এলাকা থেকেও বালু উত্তোলনের দায়ে জুনায়েদ মিনা নামের এক ব্যক্তির পাইপ ভেঙে ফেলা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসিল্যান্ড।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেকেই অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমির ব্যাপক ক্ষতি করছে। এতে করে জমির উর্বরতা কমে যাচ্ছে এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

বোয়ালমারীতে সাবেক ইউপি চেয়ারম্যানের জমিতে অবৈধ ড্রেজার, জব্দ করলেন এসিল্যান্ড

Update Time : ১০:৩৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫