০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচংয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ১০:০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৩০৪৪ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার, 

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুবদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজের বিরুদ্ধে আদালতে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বিকেল ৪টায় কালিকাপুর বাজারের একটি অভিজাত কমিউনিটি সেন্টারের হলরুমে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বুড়িচং থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ আসাদুজ্জামান মনির বলেন, “আমার একান্ত বিশ্বস্ত কর্মী রাশেদ মিনহাজকে একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো হয়েছে। আমরা এই মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় অচিরেই বিশাল মানববন্ধনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাশেদ মিনহাজ বলেন, তিনি কালিকাপুর বাজার কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাজারের এক ব্যবসায়ীর সঙ্গে পাইকোটা গ্রামের জসিমের মুরগির খাদ্য বিক্রির বকেয়া টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে তাকে জড়িয়ে আদালতে মামলা দায়ের করা হয়। তিনি দাবি করেন, মামলায় উল্লেখিত ঘটনার বিবরণ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মামলায় বলা হয়েছে, ঘটনার দিন বাদী গরু কেনার জন্য টাকা নিয়ে ছয়গ্রাম বাজারে এসেছিলেন, অথচ সেদিন সেখানে কোনো গরুর হাটই বসেনি। তাই মামলার অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রকাশিত বিভ্রান্তিকর ও বানোয়াট সংবাদ প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করেন, রাজাপুর ইউনিয়নের পাইকোটা গ্রামের জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তারা দাবি করেন, জসিম দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়িয়ে নানা ধরনের ভোগান্তির সৃষ্টি করে আসছেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন যুবদলের সভাপতি এ কে এম শাহজালাল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, যুবদল নেতা সোহেল, মীর মামুন, সুলতান আহম্মেদ, মোশাররফ হোসেন, আলামিন, টিটু মাস্টার, মিনহাজ, দুলাল এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামশেদ আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

বুড়িচংয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

Update Time : ১০:০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬