১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের খেলাপি ঋণের হার বিশ্বে সর্বোচ্চ

  • Reporter Name
  • Update Time : ০৯:৩১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৩০৭৩ বার পঠিত হয়েছে
মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার এখন বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বর প্রান্তিকের হালনাগাদ তথ্য প্রকাশ করে জানায়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। যা মোট বিতরণকৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।

গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের হার ছিল ২০ দশমিক ২ শতাংশ। এর মধ্যে মাত্র নয় মাসে খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের কোনও দেশেই খেলাপি ঋণের হার ৩০ শতাংশের বেশি নয়। ফলে খেলাপি ঋণের সর্বোচ্চ অবস্থানে এখন বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, গত দেড় দশকে অনিয়ম-দুর্নীতি, রাজনৈতিক প্রভাব, ঋণ শ্রেণীকরণের নীতি পরিবর্তন, সুদহার বৃদ্ধি ও অর্থনৈতিক মন্দার প্রভাবে খেলাপি ঋণ দ্রুত বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি দেশের ব্যাংকিং খাতের জন্য বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। তারা ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও কঠোর নীতিমালা প্রয়োগের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

বাংলাদেশের খেলাপি ঋণের হার বিশ্বে সর্বোচ্চ

Update Time : ০৯:৩১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫