
মোঃ রিয়াজুল সোহাগ
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ২০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাম-পরিচয় পরিবর্তন করে দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত আইনের জালে ধরা পড়েছে সে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জসিম উদ্দিন (৫৮)। তিনি হাতিয়া উপজেলার শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, জসিম উদ্দিন ছিলেন দীর্ঘদিন পলাতক এবং জি আর মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। পুলিশের নজর এড়াতে তিনি ঢাকার শেরে বাংলা নগর এলাকায় অন্য নামে বসবাস করছিলেন।
তবে তথ্য-প্রযুক্তির সহায়তায় তার আসল নাম ও ঠিকানা শনাক্ত করে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ঢাকার শেরে বাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আজমল হুদা বলেন, “আইন থেকে কেউই পালাতে পারে না। যে যতই নাম-পরিচয় বদলাক, অপরাধের দায় একদিন না একদিন শোধ করতেই হয়।”





















