০৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশটাকে করছে শেষ ওই শকুনের দলেরা

  • Reporter Name
  • Update Time : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, রোববার, ২ নভেম্বর ২০২৫
  • ৩০৯৮ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

দেশটাকে করছে শেষ, ওই শকুনের দলেরা,
লুটে নিচ্ছে মাটি, নদী, প্রাণ, আর ভাতের থালা।
মুখে নীতি, বুকে পাপ, মুখোশে আছে ধোঁকা,
মানুষ এখন শিকলবন্দি, সত্য যেন শোকা।

যে মাটিতে লাল সূর্য ওঠে, স্বাধীনতার গান,
সেই মাটিতে আজ রক্ত ঝরে, কাঁদে কৃষক-প্রাণ।
নেতা নামে ব্যবসায়ী, ঘুষে বাঁধে রাজনীতি,
বিচারের নামে চলছে শুধু, অন্যায়ের রাজনীতি।

পদে পদে টোল আর ট্যাক্স, ঘুষে চলে দেশ,
দুর্নীতির কফিনে আজ, ন্যায়বিচার নিঃশেষ।
বিলাসবহুল প্রাসাদ গড়ে, জলে ওঠে দাম,
ক্ষুধার্ত মুখে শিশু কাঁদে, তবু নেই করুণা-ধাম।

দেশটাকে করছে শেষ, ওই শকুনের দলেরা,
মানুষ নয়, তারা চায় শুধু ক্ষমতার পালা।
তবু জেগে ওঠো জনতা, ভাঙো এই বেড়াজাল,
দেশটা যেন বেঁচে থাকে — এ আমাদের চূড়ান্ত কাল।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

দেশটাকে করছে শেষ ওই শকুনের দলেরা

Update Time : ০৪:২৭:৪৭ অপরাহ্ন, রোববার, ২ নভেম্বর ২০২৫

মোঃ শাহজাহান বাশার

দেশটাকে করছে শেষ, ওই শকুনের দলেরা,
লুটে নিচ্ছে মাটি, নদী, প্রাণ, আর ভাতের থালা।
মুখে নীতি, বুকে পাপ, মুখোশে আছে ধোঁকা,
মানুষ এখন শিকলবন্দি, সত্য যেন শোকা।

যে মাটিতে লাল সূর্য ওঠে, স্বাধীনতার গান,
সেই মাটিতে আজ রক্ত ঝরে, কাঁদে কৃষক-প্রাণ।
নেতা নামে ব্যবসায়ী, ঘুষে বাঁধে রাজনীতি,
বিচারের নামে চলছে শুধু, অন্যায়ের রাজনীতি।

পদে পদে টোল আর ট্যাক্স, ঘুষে চলে দেশ,
দুর্নীতির কফিনে আজ, ন্যায়বিচার নিঃশেষ।
বিলাসবহুল প্রাসাদ গড়ে, জলে ওঠে দাম,
ক্ষুধার্ত মুখে শিশু কাঁদে, তবু নেই করুণা-ধাম।

দেশটাকে করছে শেষ, ওই শকুনের দলেরা,
মানুষ নয়, তারা চায় শুধু ক্ষমতার পালা।
তবু জেগে ওঠো জনতা, ভাঙো এই বেড়াজাল,
দেশটা যেন বেঁচে থাকে — এ আমাদের চূড়ান্ত কাল।