১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদা জগন্নাথপুর সীমান্তে বিপুল পরিমাণ রুপা জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫
  • ৩০৬৪ বার পঠিত হয়েছে

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি) অভিযান চালিয়ে ৮ কেজি ৯০০ গ্রাম রুপা জব্দ করেছে।

আজ শনিবার (০৯ আগস্ট) ২০২৫ ইং সকালে দামুড়হুদা উপজেলার ঈশাড়ার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে এ রুপা জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি) অভিযান চালিয়ে ৮ কেজি ৯০০ গ্রাম রুপা জব্দ করেছে।

শনিবার দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চোরাকারবারীরা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ রুপা পাচার করবে । এ সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯৬ নং হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশাড়ার মোড়ে অবস্থান নেয়।

শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ২ জন সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদেরকে থামার নির্দেশ দেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পাশের পাট ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইলেটি জব্দ করে এবং মোটরসাইকেলটি তল্লাশী করে মোটরসাইকেলের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮ কেজি ৯০০ গ্রাম ভারতীয় দানাদার রুপা জব্দ করে।

এ বাপারে নায়েব সুবেদার মো. আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন । এছাড়া জব্দকৃত ভারতীয় দানাদার রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

দামুড়হুদা জগন্নাথপুর সীমান্তে বিপুল পরিমাণ রুপা জব্দ

Update Time : ০৪:৪৯:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫