০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৩০৫১ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি হিসেবে তাঁকে রবিবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলমের নেতৃত্বে পুলিশ এই অভিযান পরিচালনা করে। সোমবার সকালে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।

তিনি জানান, গ্রেপ্তার মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় নিহত রিফাত ও বাবু হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মেজর (অব.) সুমন। দীর্ঘদিন তিনি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন বলে জানা গেছে। স্থানীয়দের অনেকে ধারণা করেছিলেন, তিনি হয়তো রাজনৈতিক দল ত্যাগ করেছেন বা বিদেশে অবস্থান করছেন।

উল্লেখ্য, মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে। আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা দায়ের হয়।

দাউদকান্দি অঞ্চলে রাজনৈতিক অঙ্গনে সুমনের গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এলাকায় তাঁর গ্রেপ্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

Update Time : ১১:৫১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫