১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তদন্ত ছাড়া সাংবাদিক গ্রেফতার নয়: বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:৩৭ অপরাহ্ন, রোববার, ১০ মে ২০২৬
  • ৩০৩১ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার-ঢাকা | রবিবার, ১০ মে ২০২৬

মামলার তদন্তে সত্যতা নিশ্চিত না করে কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবে না বলে মন্তব্য করেছেন আহমেদ আবু জাফর। তিনি বলেন, “সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ উঠলে আইন অনুযায়ী তদন্ত করতে হবে। তদন্ত ছাড়া কাউকে হয়রানি বা গ্রেফতার করা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।”

রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে “সচেতন সাংবাদিক সমাজ”-এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মানববন্ধনটি আয়োজন করা হয় গ্রেফতারকৃত সাংবাদিক আনোয়ার হোসেনের মুক্তি ও সাংবাদিক হয়রানির প্রতিবাদে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৪ মে রাত সাড়ে ৪টার দিকে কামরাঙ্গীরচর এলাকায় নিজ বাসা থেকে সাংবাদিক আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। এসময় তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে কিনা জানতে চাইলে পুলিশ তা দেখাতে পারেনি বলে দাবি করা হয়। পরে তাকে জোরপূর্বক থানায় নিয়ে যাওয়া হয়।

বক্তারা আরও বলেন, পরদিন দুপুর ৩টার দিকে আনোয়ার হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে আদালত তাকে বেকসুর খালাস দেন। এরপরও কেন তাকে আটক করা হয়েছিল—এ প্রশ্ন তোলেন মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা।

মানববন্ধন থেকে কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুকের অপসারণ দাবি করা হয়। পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাকির হোসেন, হুমায়ুন কবির, সাংবাদিক নেতা টিটু, জেসমিন জুঁই, তাজুল ইসলাম, মো. রাসেল, তাজউদ্দীন, মো. আফসার এবং মো. আসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলায় কারাবন্দী সাংবাদিকদের জামিন নিশ্চিত করা, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা বাস্তবায়ন এবং সাংবাদিকদের সঠিক তালিকা প্রণয়নের দাবি জানান। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

তদন্ত ছাড়া সাংবাদিক গ্রেফতার নয়: বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর

Update Time : ০৩:২২:৩৭ অপরাহ্ন, রোববার, ১০ মে ২০২৬